পরিবেশদূষণের দায়ে রড তৈরির কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত ধোঁয়া নির্গমনের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী মইজ্যারটেক এলাকার রড তৈরির কারখানা এহসান স্টিল মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। অভিযান চলাকালে এহসান স্টিল কারখানা কর্তৃপক্ষকে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বায়ুদূষণ নিরোধক যন্ত্রপাতি স্থাপনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় কারখানার গ্যাস, বিদ্যুর‌্যা ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এহসান স্টিল মিলসের নির্গত ধোঁয়ায় বায়ুদূষণ সহনীয় মাত্রার চেয়ে বেশি হওয়ায় পরিবেশ অধিদপ্তর কারখানাটির পরিবেশ ছাড়পত্র নবায়ন স্থগিত করেছে।