পরিবেশবান্ধব অর্থনীতির উন্নয়নে আইওআরএকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইওআরএর পরবর্তী সভাপতি দেশ হিসেবে বাংলাদেশ আজ বুধবার ২১তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টার্স (সিওএম) বৈঠকের আয়োজন করে।
ছবি: বাসস

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্যদেশগুলোর মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আইওআরএর সদস্যদেশগুলোকে সবুজ অর্থনীতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আজ বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইওআরএর সদস্যভুক্ত ১২টি দেশের প্রতিনিধিদলের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আইওআরএর পরবর্তী সভাপতি দেশ হিসেবে বাংলাদেশ ২১তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টার্স (সিওএম) বৈঠকটির আয়োজন করে।