পরিবেশবান্ধব ইট কারখানা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-চায়না যৌথভাবে প্রতিষ্ঠিত হাবিব অ্যান্ড সান ট্রেডিং কোম্পানি লিমিটেড পরিবেশবান্ধব ইট (হলো ব্রিকস) উৎপাদন শুরু করেছে। পঞ্চগড় শহরের আগে পৌর এলাকায় তালমা নদীর পাড়ে স্থাপিত এ কারখানায় গত বৃহস্পতিবার বিকেলে ইট তৈরির কার্যক্রম উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসাদ।
সোনালী ব্যাংক প্রকল্পটিকে অর্থায়ন করছে।
হাবিবুর রহমান বলেন, পরিবেশবান্ধব ইট উৎপাদন শুরু হলো। এ কারখানায় পর্যায়ক্রমে পরিবেশবান্ধব বোর্ড, টাইলস তৈরি হবে। কাঁচামাল হিসেবে ভুট্টা, ধান ও যেকোনো গাছের গুঁড়া, আখের ছোবড়া, নদীর বালু, পাথরের ডাস্ট এবং ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ফাইবার ক্লথ, পিভিসি পেপার ব্যবহারের মাধ্যমে ৫ এমএম পুরুত্ব থেকে ৪০ এমএম পুরুত্ব পর্যন্ত বোর্ড তৈরি হবে; যা কাঠের তৈরি বিকল্প হিসেবে আসবাব তৈরি, ডেকোরেশন, দরজা উৎপাদনসহ বিভিন্ন কাজে ব্যবহার হবে। বর্তমানে বাজারে ব্যবহৃত বোর্ড পানিতে পচনশীল ও আগুনে পুড়ে যায়। এখানে উৎপাদিত বোর্ড আগুনে পুড়বে না, পানিতেও পচবে না।