পরিবেশবান্ধব ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পরিবেশবান্ধব ইটভাটা গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ১২০ ফুট উচ্চতাবিশিষ্ট চিমনির ইটভাটা পরিবর্তন করে জিগজ্যাগে রূপান্তরের ওপর জোর দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেস) প্রকল্পের অধীনে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ওই কর্মশালায় ১২০ ফুট উচ্চতাবিশিষ্ট স্থায়ী চিমনিযুক্ত ইটভাটাকে জিগজ্যাগে রূপান্তরের সুবিধাগুলো তুলে ধরা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম।