পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনে বিশ্বব্যাংকের সহায়তা-প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণরোধে বাংলাদেশে আধুনিক এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্বন ফাইন্যান্স কো-অর্ডিনেটর মাইকেল জে এল পম্মিয়ার গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন।বৈঠকে ইটভাটাগুলোকে পরিবেশবান্ধব স্থানে স্থানান্তর, আধুনিক প্রযুক্তিতে ইট প্রস্তুত, কার্বন নির্গমন হ্রাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তথ্যবিবরণী।