পরিবেশবান্ধব কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নত চুলা ব্যবহারে, সুখের হাসি ঘরে ঘরে’ স্লোগান সামনে রেখে ইউএসএআইডি, ওয়ার্ল্ডফিশ ও জিআইজেডের যৌথ উদ্যোগে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ কর্মশালায় পরিবেশবান্ধব চুলার বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। গ্রামীণ জন-উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন, ইউএসএআইডির জ্যেষ্ঠ জ্বালানি পরামর্শক শের মোহাম্মদ খান, সিসিএবির চিফ অব পার্টি প্রকৌশলী এস এম মাহমুদ হাসান, ইকো ফিশের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক মার্টিন প্রমুখ। এ চুলার প্রচারে সরকারি বালক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী (মঙ্গল-বৃহস্পতিবার) মেলার আয়োজন করা হয়েছে।