প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশের পাশাপাশি দূষণমুক্ত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে চায় সরকার।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘প্রকৃতি পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক সেমিনারে উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, সরকার ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজা খাতুন প্রমুখ বক্তব্য দেন।