প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানান্তরযোগ্য পারিবেশবান্ধব পায়খানা তৈরি করেছে আন্ডার প্রিভিলেজড পিউপলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউপিপিও)। এতে সহায়তা করেছে মার্কিন সংস্থা চাইলড হেলথ ফাউন্ডেশন (সিএইচএফ)। জয়পুরহাট সদর উপজেলার ভদাসা ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোতে এই পায়খানা স্থাপন করা হয়েছে। এর উপকারিতা ও সুবিধা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এই পায়খানা ব্যবহার করে একটি পরিবার জৈব সার তৈরি করে তা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করতে পারবে। এতে পরিবার অর্থনৈতিকভাবে লাভবান হবে। বিজ্ঞপ্তি|