পরিবেশবিধ্বংসী কাজ বন্ধে পবার সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় যত গাছ ধ্বংস করা হয়েছে, তার ক্ষতি পুষিয়ে উঠতে ২০ থেকে ৩০ বছর সময় লাগবে। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে পরিবেশবিধ্বংসী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সংগঠনটি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আবু নাসের খান বলেন, অবরোধের নামে মহাসড়ক, আঞ্চলিক সড়ক, জেলা, উপজেলা ও গ্রামীণ সড়কে পর্যন্ত যেভাবে গাছ কাটা হয়েছে, তাকে নিষ্ঠুরতা ছাড়া আর কিছু বলা যায় না।