পরিবেশবিধ্বংসী গাছ 'বিসর্জন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃক্ষ ভিক্ষা’ করে সংগ্রহ করা হয় এক হাজার গাছ। এগুলো থেকে বেছে বের করা হয় তিনটি বিদেশি গাছ—ইউকেলিপটাস। গাছটি অন্যান্য গাছ এবং সবুজ পরিবেশের জন্যও ক্ষতিকর—এ বিবেচনায় গতকাল বৃহস্পতিবার বিকেল সুরমা নদীতে পরিবেশবিধ্বংসী গাছ ‘বিসর্জন’ দিয়ে প্রায় সপ্তাহব্যাপী চলা কর্মসূচির সমাপ্তি টানা হয়। সিলেট নগরের সুরমা নদীতীরের কিনব্রিজ এলাকায় বিভাগীয় বৃক্ষমেলা থেকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’ সচেতনতায় ‘বৃক্ষ ভিক্ষা’ করে গাছ সংগ্রহ করে। যারা জীবনেও গাছ লাগায়নি, তাদের কাছ থেকে গাছ ‘ভিক্ষা’ করে সংগ্রহ করা এবং পরে সেগুলো সিলেটের জলার বন রাতারগুলে রোপণ করা—এ ধরনের প্রচারণা নিয়ে বৃক্ষ ভিক্ষা কর্মসূচিতে নামেন ভূমিসন্তান বাংলাদেশের সদস্যরা।