পরিবেশবিষয়ক চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল শনিবার ক্যাম্পাসে ‘জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়’ শীর্ষক সেমিনার, পরিবেশবিষয়ক চিত্র প্রদর্শনী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এম রকীব আহম্মেদ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য এম নূরুল্লাহ। সেমিনারে আমন্ত্রিত অতিথি ছিলেন পাখিবিশেষজ্ঞ ইনাম উল হক ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।