পরিবেশের ক্ষতি করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে মাসকো এক্সপোর্টস নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এ অর্থ আদায় করা হয়।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মো. আবদুস সালাম সরকার বলেন, সদর উপজেলার বাঘহাটা এলাকার মাসকো এক্সপোর্টস ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহার করে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলে পরিবেশের ক্ষতি সাধন করছিল। মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগ ১৫ জুন তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করে। গতকাল তা আদায় করা হয়।