পরিবেশের জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের মানুষ গতকাল বৃহস্পতিবার উদ্যাপন করেছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে চট্টগ্রামের একদল তরুণ তাঁদের ভালোবাসা প্রকাশ করেছেন প্রকৃতি ও পরিবেশের প্রতি। পরিবেশদূষণ রোধে জনগণের সচেতনতা সৃষ্টিতে তাঁরা নগরে সাইকেল শোভাযাত্রা বের করেন। সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবিষয়ক সংগঠন ‘অব্যয়’ এই কর্মসূচির আয়োজন করে। ‘ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, পরিবেশের জন্যও’ স্লোগান সামনে রেখে নগরের ডিসি হিল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন দুবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।