পরিবেশের বিষয়ে সচেতন করতে এসইই পুরস্কার আয়োজনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের সঙ্গে জড়িত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সামাজিক ও পরিবেশের বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সিলেন্স (এসইই) অ্যাওয়ার্ড-২০১২ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বর ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।প্রমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড ইন দি ইন্ডাস্ট্রি (বাংলাদেশ ও জার্মান সরকারের একটি যৌথ প্রকল্প) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম যৌথভাবে ওই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। আয়োজনের সঙ্গে সম্মিলিতভাবে থাকবে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিসিসিআই। তৈরি পোশাকশিল্পের সঙ্গে জড়িত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কয়েকটি বিভাগে পুরস্কারের জন্য নিজেদের মনোনীত করার সুযোগ পাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অক্টোবর। বিজ্ঞপ্তি।