পরিবেশের ভারসাম্য রক্ষায় মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়া এলাকায় দুর্বার গোষ্ঠীর কার্যালয়ে বেসরকারি সংস্থা আইইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এ সভার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যামলেন্দু পাল। বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম খান, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মুক্তাছিম বিল্লাহ প্রমুখ।