পরিমলের জামিনের আবেদন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে কোনো সাক্ষী না আসায় আদালত আগামী ৬ জুন পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান এ তারিখ ধার্য করেন।ধর্ষণ মামলার প্রধান আসামি পরিমল জয়ধরের পক্ষে গতকাল জামিনের আবেদন করা হলে আদালত নাকচ করে দেন। এর আগে আরও নয়বার জামিনের আবেদন করেছিলেন পরিমল এবং আদালত প্রতিবারই তা নাকচ করেন।