পরিমলের জামিনের আবেদন ফের নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুন্নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার চাকরিচ্যুত শিক্ষক পরিমল জয়ধরের জামিনের আবেদন গতকাল বুধবার আবার নাকচ করেছেন আদালত।পরিমল গতকাল ঢাকার মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন। হাকিম ফারহানা ফেরদৌস তা নাকচ করে দেন।এ ছাড়া ছাত্রী ধর্ষণের ঘটনায় ইতিপূর্বে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য পরিমল আবেদন করেন। কিন্তু আদালত তা আমলে নেননি। এর আগে ২১ জুলাই তিনি একই আবেদন করেছিলেন। ভিকারুন্নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগে পরিমলের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে ওই মামলায় ভিকারুন্নিসার অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকেও আসামি করা হয়েছে।