পরিমলের শাস্তির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চাকরিচ্যুত শিক্ষক পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।বেলা সাড়ে ১১টার দিকে বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী মামুন হায়দার প্রমুখ।বক্তারা বলেন, শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। কিন্তু সেই শিক্ষকই যখন অমানুষের পরিচয় দেন, তখন নৈতিকভাবে তাঁর বেঁচে থাকার অধিকার থাকে না।বক্তারা অবিলম্বে পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও তা কার্যকরের দাবি জানান।