পরিযায়ী পাখি দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে উপজেলার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনে জড়িত থাকা সংগঠন ‘স্বাধীন জীবন’ আলোচনা সভার আয়োজন করে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহ. শামসুল হক। বক্তব্য দেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শামীম খান, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক নাসিম প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|