পরিযায়ী পাখি দেখতে ক্যাম্পাসে মার্কিন রাষ্ট্রদূত মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা পরিযায়ী পাখি দেখতে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন।মার্কিন রাষ্ট্রদূত গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে আসেন। এ সময় তাঁর পরিবারের সদস্য, দূতাবাসের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মোহামঞ্চদ মোস্তফা ফিরোজ তাঁর সঙ্গে ছিলেন। মোহামঞ্চদ মোস্তফা ফিরোজ বলেন, প্রতি শুক্রবার মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী পাখি দেখতে যান। তারই অংশ হিসেবে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি জানান, ড্যান মজীনা প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন এবং বাইনোকুলার দিয়ে পরিযায়ী পাখি দেখেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারও পরিদর্শন করেন তিনি। মোহামঞ্চদ মোস্তফা ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ও পরিযায়ী পাখি দেখে মার্কিন রাষ্ট্রদূত মুগ্ধ হয়েছেন।