প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া ২০ কোটি টাকা পাওনার দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখচাষিরা গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করেন। মোচিক চিনিকল আখচাষি কল্যাণ সমিতির আয়োজনে ওই সংবাদ সম্মেলনে বলা হয়, মিল এলাকার প্রায় ৪০ হাজার আখচাষি তাঁদের পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এতে বক্তব্য দেন মোচিক আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামসহ আবদুস সালাম, শাখাওয়াত হোসেন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ