পরিষ্কার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’ সারা দেশের মতো আজ শনিবার বিকেলে রাজশাহীতে ‘দেশটাকে পরিষ্কার করি’ অভিযান চালাবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজশাহী সাধারণ গ্রন্থাগারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকেল চারটায় রাজশাহী মনি চত্বর থেকে পরিষ্কার অভিযান শুরু করে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে পদ্মা গার্ডেনের সামনে গিয়ে শেষ করা হবে। সেখানে সন্ধ্যা ছয়টায় সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান করে সনদ দেওয়া হবে। এ জন্য স্বেচ্ছাসেবীদের বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে বেস ক্যাম্প মনি চত্বরে আসতে বলা হয়েছে।