পরিসংখ্যান ক্যাডার সমিতির ত্রাণ বিতরণ
চলমান কোভিড পরিস্থিতি ও ঈদ উপলক্ষ্যে দেড় শ পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করেছে বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশন। গতকাল রোববার রাজধানীর আগারগাঁও, তালতলা, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকায় এই ত্রাণ বিতরণ কর্মসূচি হয়।
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রান্তিক জনগোষ্ঠীর রিকশাচালক, ভ্যানচালক, ছিন্নমুল মানুষের মাঝে ত্রাণ বিতরন করেন। আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
প্রায় ১৫০ টি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই দেওয়া হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রি বিতরনের সময় উপস্থিত ছিলেন
অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএসের উপমহাপরিচালক ঘোষ সুবব্রত, সাধারন সম্পাদ মহিউদ্দিন আহ্মেদ, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
গতবার করোনার প্রথম ধাক্কার সময় সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লাখ ৭৩ হাজার টাকা দেওয়া হয়।