প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পরিসংখ্যান দিবস ২০১৫ উপলক্ষে ৩১ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, পরিসংখ্যান মেলা ও প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার বিভাগের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় ২০ অক্টোবরের (বিশ্ব পরিসংখ্যান দিবস) পরিবর্তে ৩১ অক্টোবর দিবসটি পালন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অ্যালামনাই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজশাহী শাখা, আরইউএসএ ও বিবিএস রাজশাহী শাখা যৌথভাবে দিবসটি পালন করবে। এবারের প্রতিপাদ্য ‘বেটার ডেটা, বেটার লাইভস’।