পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান ২৩ ও ২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার পরিসংখ্যান বিভাগের সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমন্বয়ক আইয়ুব আলী বলেন, ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ যাত্রা শুরু করে। ১ জুলাই বিভাগটি প্রতিষ্ঠার অর্ধশত বছর পূর্ণ হয়। বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৫ জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিস্তারিত তথ্য বিভাগের www.statru.org শীর্ষক ওয়েবসাইট থেকে জানা যাবে।