পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের তালিকা থাকবে থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে থানায় নির্দিষ্ট খাতায় তাঁদের নাম সংরক্ষণ করা হবে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে এ প্রক্রিয়া চালু করা হচ্ছে। খাতায় যাঁদের নাম থাকবে তাঁরা পরে সরকারি চাকরির জন্য পুলিশি ছাড়পত্রও পাবেন না।গত রোববার রাতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শাটল ট্রেনের প্রতিটি বগিতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন এবং ট্রেনে আসন দখলের সংস্কৃতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের কার্যালয়ে গত রোববার রাত সাড়ে আটটা থেকে প্রায় তিন ঘণ্টা এ বৈঠক হয়।