পরিস্থিতি জনসংহতি সমিতিকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘সরকারের পার্বত্য চুক্তি বাস্তবায়নের বুলি শুধু জনসংহতি সমিতি নয়, সাধারণ মানুষও একবিন্দু বিশ্বাস করে না। পার্বত্য চট্টগ্রামের শাসনতান্ত্রিক ও আইনশৃঙ্খলার অস্থিতিশীল পরিস্থিতি জনসংহতি সমিতিকে চুক্তি বাস্তবায়ন আন্দোলনের চরম পন্থার দিকে ঠেলে দিচ্ছে।’
গতকাল রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সমেঞ্চলনকক্ষে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে সন্তু লারমা এসব কথা বলেন। আজ সোমবার পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৬ বছর পূর্তি পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে জনসংহতি সমিতি সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। সন্তু লারমা অভিযোগ করেন, গত ১৬ বছরে পার্বত্য চুক্তির কোনো গুরুত্বপূর্ণ মৌলিক ধারা বাস্তবায়ন করা হয়নি। তাই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালি স্থায়ী অধিবাসীসহ দেশ-বিদেশে প্রবল ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
লিখিত বক্তব্যে সন্তু লারমা বলেন, মহাজোট সরকারের পাঁচ বছর মেয়াদে পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন টাস্কফোর্স চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান নিয়োগ এবং কাপ্তাই ব্রিগেডসহ ৩৫টি অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার ও পূর্বে হস্তান্তরিত সরকারি বিভাগের সাতটি প্রতিষ্ঠান পার্বত্য জেলা পরিষদসমূহে হস্তান্তর করা হয়েছে। কিন্তু চুক্তির আওতায় গঠিত কমিটিগুলো চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা পালন করেনি।
এ সময় এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।