পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাজ্যে ছাত্র ভিসা চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশনের ইউকে বর্ডার এজেন্সির (ইউকেবিএ) অপারেশন ব্যবস্থাপক স্টুয়ার্ট পারসিভাল বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া চালু করা হবে। তিনি বলেন, ‘অতিরিক্ত ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে ইউকেবিএ আপাতত বাংলাদেশ, নেপাল ও উত্তর ভারত থেকে টিয়ার-৪ প্রক্রিয়ার আওতায় নতুন ভিসা নেবে না বলে ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় সিলেট নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পারসিভাল এসব কথা বলেন। ইউকেবিএর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ব্রিটিশ হাইকমিশনের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সৈয়দা নজানীন ফেরদৌসী উপস্থিত ছিলেন। ইউকেবিএ ১ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে টিয়ার-৪ প্রক্রিয়ার আওতায় স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। তবে এ ঘোষণা অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য নয়।