প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১৪ সালের এসএসসি পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে ১ লাখ ৩৪ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দ্বিতীয় বর্ষে অর্থাৎ চূড়ান্ত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৭ হাজার ৮২০ জন। সারা দেশে ৪৪১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার সকালে-বিকেলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৪ ডিসেম্বর শেষ হবে পরীক্ষা।