প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ বছর এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে পরীক্ষার্থী ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ এবং জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। সারা দেশে ২ হাজার ৬২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের বাইরে আটটি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।