প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ বুধবার ও কাল বৃহস্পতিবারের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্র গতকাল মঙ্গলবার বিকেলে এ কথা জানিয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো স্থগিত করা হলো এই পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্ল্যা বলেন, পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।