পরীক্ষা আবারও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২৭ মে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী এখন এই পরীক্ষা হবে ১২ জুন। ওই দিন সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে পরীক্ষা পেছানো হয়েছে। তবে ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছে, মূলত ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এবার পরীক্ষা পেছানো হয়েছে। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল ২২ মে। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে তা পিছিয়ে ২৭ মে করা হয়েছিল।