পরীক্ষা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের সম্মান প্রথম বর্ষ (বিশেষ) এবং ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামীকাল ৬ অক্টোবর পূর্বনির্ধারিত বেলা দুইটার পরিবর্তে একটায় শুরু হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। গতকাল রোববার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।