পরীক্ষা কেন্দ্র বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় পিএসসির বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁরা কেন্দ্রটি বাতিল করার প্রতিবাদ জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলায় ১৭টি কেন্দ্রে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট উপজেলা শিক্ষা কমিটির সভায় এ বছর (২০১৫ সালে) ১৭ কেন্দ্রের মধ্যে চার কেন্দ্র কমিয়ে ১৩টি করার সিদ্ধান্ত হয়। এতে গোয়াড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করে ওই কেন্দ্রের শিক্ষার্থীদের উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চবিদ্যালয়ে যুক্ত করার সিদ্ধান্ত হয়। ওই কেন্দ্র বাতিলের প্রতিবাদ ও তা বহালের দাবিতে উপজেলার চারটি গ্রামের অভিভাবকেরা গতকাল বিক্ষোভ মিছিল করেন।