পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমানের পরীক্ষার সময় ঢাকা মহানগরের পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি)।
গতকাল শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামী সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
পুলিশ বলছে, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আদেশ পরীক্ষা শুরু হওয়ার দিন ২ এপ্রিল থেকে যত দিন পরীক্ষা চলবে, তত দিন বলবৎ থাকবে। (বিজ্ঞপ্তি)