পরীক্ষা ছাড়া দেশে ফন্টেরার গুঁড়া দুধ সরবরাহ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ছয় হাজার টনের বেশি গুঁড়া দুধ আমদানির ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এসব গুঁড়া দুধের বেশির ভাগই নিউজিল্যান্ডের বিখ্যাত ফন্টেরা কোম্পানির। এসব দুধ বিষাক্ত হয়ে পড়েছে কি না, তা নিশ্চিত হতে রাসায়নিক পরীক্ষা করা হবে। এর আগে তা সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে গত জুন থেকে এ পর্যন্ত ২০ হাজার ৭৪১ টন গুঁড়া দুধ আমদানি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ গুঁড়া দুধ রয়েছে ফন্টেরার। রয়টার্স।