পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না এক শিক্ষার্থীর। পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। গত বৃহস্পতিবার বিয়ানীবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।নিহত ওই শিক্ষার্থীর নাম ফাকিহা ইসলাম ওরফে রিমা। সে বিয়ানীবাজার সরকারি কলেজের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একই উপজেলার পাড়িয়াবহর গ্রামের ফয়জুল ইসলামের মেয়ে সে। বিকেল পাঁচটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।