পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল রোববার বেলা ১১টায় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। এ সময় হারুন-অর-রশিদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্বিষহ সেশনজট নিরসনে একের পর এক পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন কঠোর পরিশ্রম করছে, ঠিক তখনই রাজনৈতিক নেতৃত্বের উপর্যুপরি হরতাল আহ্বান আমাদের সব কর্ম-প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে।’