পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে দশম শ্রেণির শিক্ষার্থীদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭ সালের এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ছবিটি নগরের মুরাদপুর এলাকা থেকে দুপুরে তোলা l প্রথম আলো
২০১৭ সালের এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ছবিটি নগরের মুরাদপুর এলাকা থেকে দুপুরে তোলা l প্রথম আলো

২০১৭ সাল থেকে এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরে কয়েকটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে যায়। সেখানে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বোর্ড চেয়ারম্যানকে পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে স্মারকলিপি দেয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করো, করতে হবে,’ ‘পুরোনো পদ্ধতি বহাল রাখো,’ ‘৬টি সৃজনশীল বহাল রাখো’ ইত্যাদি স্লোগান দেয়। মিছিলে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা (বাওয়া) উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। একই দাবিতে গত সোমবারও নগরে মিছিল করে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ইফতেখার আহমেদ বলে, ‘২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এর জন্য সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হতো। নতুন পদ্ধতি নবম শ্রেণি থেকে করা হলে ভালো ছিল। আমরা এই পদ্ধতি বাতিল চাই।’