পরীক্ষা পেছানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য ভাষা বিভাগের সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা গতকাল শিক্ষকদের কক্ষে ও বিভাগীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। পরীক্ষা পেছানোর দাবিতে তাঁরা তালা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীরা তালা খুলে দেন। বিভাগের সভাপতি জ্ঞান রত্ন প্রথম আলোকে বলেন, ২০-২৫ জন বিভাগের দুই শিক্ষক ছাড়া সব শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।