পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে বাংলা বিভাগের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থীরা। একই সময়ে স্নাতকোত্তর ও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ এড়াতে তাঁরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। দাবি আদায়ে শিক্ষার্থীরা গতকাল রোবাবার বিভাগে অবস্থান ধর্মঘট পালন করেন এবং বিভাগীয় অফিসে তালা ঝুলিয়ে দেন।এর আগে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা গত বুধবার নিজ নিজ বিভাগের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পরীক্ষা পেছানোর দাবি জানান।