পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করেছেন। শুধু চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ক্লাস করেন।সূত্র জানায়, ঈদুল আজহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন (১৩ নভেম্বর) থেকে তৃতীয় বর্ষের প্রথম পর্ব (টার্ম ফাইনাল) পরীক্ষা শুরুর সময়সূচি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন। তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ১৩ নভেম্বরের পরিবর্তে ২৩ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর দাবি জানান।শিক্ষার্থীদের দাবি নিয়ে গতকাল দুপুরে উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়। সভায় উপাচার্য বলেন, তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়টি ভেবে দেখবেন এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করার ব্যবস্থা করবেন।