পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা হবে আগামী ১৩ মে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। পূর্বঘোষণা অনুযায়ী ৭ মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্কুল পর্যায়ের পরীক্ষা ৬ মে যথারীতি অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।