প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবারের নির্ধারিত ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারী নিয়োগের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ৫ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার নিয়োগ কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নিয়োগ পরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. জহিরুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের শুক্রবারের নির্ধারিত কর্মচারী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে না।