পরীক্ষা ফি দিতে না পারায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০০ টাকা পরীক্ষা ফি দিতে না পারায় এক ছাত্রীকে পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয়েছে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নিতুপাড়া হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই ছাত্রী নিতুপাড়া হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।ওই ছাত্রীর বাবা আটোয়ারী উপজেলার নিতুপাড়া গ্রামের দরিদ্র ভ্যানচালক দবিরুল ইসলাম অভিযোগ করেন, গত বৃহস্পতিবার তাঁর মেয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি দেওয়ার কথা ছিল। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে এক সপ্তাহ ধরে ভ্যান চালাতে না পারায় তিনি ওই টাকা জোগাড় করতে পারেননি। ফলে ফি না নিয়েই পরীক্ষা হলে যায় তাঁর মেয়ে। একপর্যায়ে হল পরিদর্শক (শিক্ষক) মুক্তা সবাইকে পরীক্ষার বকেয়া ফি জমা দিতে বলেন। এ সময় তাঁর মেয়ে ওই শিক্ষকের কাছে শনিবার পর্যন্ত সময় প্রার্থনা করে। কিন্তু ওই শিক্ষক অনুরোধ না শুনে জোর করে তাকে পরীক্ষা হল থেকে বের করে দেন।পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ বলেন, তিনি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। শনিবার তিনি ওই স্কুলে পরিদর্শনে যাবেন। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।