প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিনারের পাদদেশে বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধনে বেশ কয়েকজন অভিভাবকও যোগ দেন। মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, দুর্নীতিবাজ ও অসাধু চক্র দেশকে মেধাশূন্য করতে অর্থের বিনিময়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। মাত্র ১৫ টাকায় দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন পাওয়া গেছে। প্রশ্নবিদ্ধ এই পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে আজ শুক্রবার শহীদ হাদিস পার্কে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।