পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৬, ৭ ও ৮ নভেম্বর ওই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার ওই তথ্য জানানো হয়। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (www.cou.ac.bd) মাধ্যমে জানা যাবে।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা