প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা পুনরায় স্থগিত করা হয়েছে। শনিবার থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধের কারণে ওই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার দুপুরে উপাচার্য হারুনর রশীদ খান শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে ওই সিদ্ধান্ত জানান। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.barisaluniv.edu.bd এবং www. barisaluniv.ac.bd থেকে জানা যাবে। বরিশাল অফিস