পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোহামঞ্চদ আলী জানান, অনিবার্য কারণে ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে নতুন সময়সূচি জানানো হবে।  নিজস্ব প্রতিবেদক, রংপুর