প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০১৩-এর পূর্বঘোষিত ৮ ও ৯ মার্চের প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ৩ ও ১৭ ফেব্রুয়ারি দুই দফায় কামিল পরীক্ষা স্থগিত করা হয়।